ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

রিয়াদে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী স্কুলছাত্র নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এক সড়ক দুর্ঘটনায় ফারহান ইসলাম নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ১৬ ডিসেম্বর ওই স্কুলের বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে বিদ্যালয়টির সামনে পারাপার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ফারহান। সে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের সৌদি প্রবাসী ব্যবসায়ী শেখ শিপন আহমেদের সন্তান।

সম্প্রতি দেশ থেকে পরিবারের সঙ্গে সৌদি আসে ফরহান। বাংলা স্কুলে ভর্তি হতে ফরম পূরণ ও বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে খালার সাথে এসে নিহত হয় এই কিশোর। রবিবার তার স্কুলটিতে ভর্তি হবার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুমুখো যান চলাচলের এই সড়কটি পারাপারের সময় দ্রুত গতিতে ছুটে আসা গাড়িটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ও স্কুলে আসা অন্যান্য বাংলাদেশি ছাত্র অভিভাবকরা ঘটনাস্থলে ছুটে এসে ফরহানকে উদ্ধার করলেও ততক্ষণে সে মারা যায়।

তার লাশ উদ্ধার করে পুলিশ রিয়াদ সমিচি হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সৌদি আরবে দাফন করা হবে বলে পরিবার সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

রিয়াদে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী স্কুলছাত্র নিহত

আপডেট সময় ০১:৩৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭