ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলবেন ওয়ার্নার-মরিস

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন মালিকানার অধীনে শক্তিশালী দল গড়তে উঠে-পড়ে লেগেছে রংপুর রাইডার্স। দলটি এরই মধ্যে এক্ষেত্রে অনেকটাই সফল। দলে যুক্ত হত পারেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ও দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস।আসছে ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের এবারের আসরের জন্য এরই মধ্যে রংপুর রাইডার্স নিশ্চিত করেছে দলে স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস ও ইংল্যান্ডের রবি বোপারা, ক্রিস গেইল, আরাফাত সানি, রুবেল হোসেন ও কুশল পেরেরার অন্তর্ভুক্তি।

বৃহস্পতিবার রংপুর রাইডার্সের ফেসবুক ফ্যানপেজে দেয়া স্ট্যাটাসে বলা হয়েছে, বিপিএল সিজন ফাইভে চ্যাম্পিয়ন ফাইট দিতে চায় রংপুর রাইডার্স। শ্রীলঙ্কার কুশল পেরেরা দলটির নতুন সংযোজন। ক্রিস গেইল তিনচারেক ম্যাচ খেলবেন আসরের শেষদিকে। ক্রিস মরিস ও ডেভিড ওয়ার্নারদের মতো তারকাদের সঙ্গে হচ্ছে আলাপ।ওয়ার্নার ও মরিসকে দলে নিতে এরই মধ্যে তাদের সঙ্গে আলোচনাও বেশ দূর পর্যন্ত এগিয়েছে বলে নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক।

তিনি জানান, ভক্ত ও দর্শকরা টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের কাছ থেকে বিধ্বংসী ব্যাটিং দেখতে চায়। আমরাও তাই অলরাউন্ডারদের অন্তর্ভুক্ত করে স্কোয়াডে ভারসাম্য ধরে রাখতে চাই। এ লক্ষ্য থেকে ওয়ার্নার ও মরিসের সঙ্গে কথা বলছি।খুব শিগগিরই আমরা তাদের খবর আপনাদের নিশ্চিত করতে পারবো। তিনি আরো জানান, যখন বিপিএল হবে, প্রায় তখনই গ্লোবাল টি-টোয়েন্টি থাকায় অনেক বিদেশি ক্রিকেটারকে দলে নেয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলবেন ওয়ার্নার-মরিস

আপডেট সময় ১২:৫৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭