ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দামেস্কে আইএসের তৈরি ৩০০ মিটার লম্বা সুড়ঙ্গ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার সেনাবাহিনী দেশটির রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইসলামিক স্টেটের (আইএস) ব্যবহৃত ৩০০ মিটার লম্বা একটি ভূগর্ভস্থ টানেল ধ্বংস করে দিয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, দামেস্কের উপকণ্ঠে পূর্ব ঘৌতা এলাকায় নয় মিটার উচ্চতা বিশিষ্ট টানেলটির সন্ধান পাওয়া যায়। ওই এলাকার সামরিক অবস্থানগুলোতে হামলা চালানোর জন্য সন্ত্রাসীরা এই টানেল খনন করেছিল।

বার্তা সংস্থাটি বলেছে, সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট টানেলটি পর্যবেক্ষণ করে দেখার পর নিশ্চিত হয়েছে, তাল কুর্দি এলাকায় একটি মহিলা কারাগারের নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত সেনা অবস্থানগুলোতে হামলা চালানোর জন্য টানেলটি খনন করা হয়েছিল। আইএসের তৈরি টানেলটি আবিস্কারের পরপরই এটিকে ধ্বংস করে দেয়া হয়েছে।

আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে গত কয়েক মাসে সিরিয়ার সেনাবাহিনী ব্যাপক সাফল্য পেয়েছে। দেশের পশ্চিম, উত্তর ও পূর্বাঞ্চলের বিশাল এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করা হয়েছে। বর্তমানে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আশ্রয় গ্রহণ করা সন্ত্রাসীদের হটিয়ে দিতে সেনা অভিযান চলছে।

সিরিয়ায় বিদেশি মদদে চাপিয়ে দেয়া সহিংসতায় গত ছয় বছরে অন্তত তিন লাখ মানুষ নিহত হয়েছে। সেইসঙ্গে শরণার্থীতে পরিণত হয়েছে লাখ লাখ মানুষ। সিরিয়া সরকার দেশটিতে সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের পাশাপাশি তাদের আঞ্চলিক দোসরদের অভিযুক্ত করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দামেস্কে আইএসের তৈরি ৩০০ মিটার লম্বা সুড়ঙ্গ

আপডেট সময় ১০:৫৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭