ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বেই নেই, রাজধানী থাকে কিভাবে: হামাস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যে স্বীকৃতি দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সেইসঙ্গে হামাস বলেছে, ইসরায়েল নামে কোনো রাষ্ট্রের অস্তিত্ব নেই। ফলে এর কোনো রাজধানী থাকতে পারে না।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহরে হামাস প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া তার সমর্থকদের সামনে বক্তব্য রাখেন। ফিলিস্তিনি জনগণের অধিকার জিইয়ে রাখতে হামাস সদস্যরা যে ত্যাগ স্বীকার করেছে তার প্রশংসা করেন তিনি।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ বিশেষ করে জেরুজালেম শহরকে সুরক্ষা দিতে হামাস সৃষ্টি করা হয়েছিল। হানিয়া আরো বলেন, বিশ্বের সব মুক্তিকামী মানুষ ফিলিস্তিনি জাতির অধিকারের পাশাপাশি জেরুজালেমের প্রতি সমর্থন জানিয়েছে।

হামাসের এ শীর্ষস্থানীয় নেতা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের নতুন ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার জন্য ফিলিস্তিনিদের প্রশংসা করে বলেন, জেরুজালেম বিষয়ে মার্কিন ষড়যন্ত্র মোকাবেলায় বিশ্বব্যাপী যে ঐক্য দেখা যাচ্ছে তা ফিলিস্তিনি জাতির জন্য একটি বিরাট বিজয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বেই নেই, রাজধানী থাকে কিভাবে: হামাস

আপডেট সময় ০২:৫১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭