ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

অাকাশ স্পোর্টস ডেস্ক:

প্রস্তুতি ক্যাম্পে অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। জিমনেশিয়ামে ওয়েট ট্রেনিং করতে গিয়েই মূলতঃ পিঠের মাংশপেশিতে টান লেগেছে রিয়াদের। এরপর তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে এখন চলছে জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ট্রেনিং। ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে ফিটনেস ট্রেনিংয়ের আরও কয়েকদিন বাকি। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় আসার পরই শুরু হবে ব্যাটে-বলে ক্রিকেটারদের ক্রিকেট প্র্যাকটিস।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে ওয়েট ট্রেনিং করতে গিয়ে পিঠে টান লাগে মাহমুদউল্লাহর। এরপর দেখা গেলো সেই ব্যাথার তীব্রতা বাড়ছে। এক পর্যায়ে ব্যাথার ধরণ জানতে মাহমুদউল্লাহকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সিটি স্ক্যান করা হবে। এরপরই জানা যাবে ইনজুরির ধরণটা কী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

আপডেট সময় ০৫:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭