ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

পাসের হারে শীর্ষে সিলেট, বিপর্যয় কুমিল্লায়

অাকাশ জাতীয় ডেস্ক:

এইচএসসি ও সমমানের পরীক্ষার পাসের হারে এবার এগিয়ে রয়েছে সিলেট শিক্ষাবোর্ড। তবে গতবারের মতো এবারও ফল বিপর্যয় হয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ডে।

এবার সারা দেশে পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। যা গতবারের চেয়ে ৫ দশমিক ৭৯ শতাংশ কম। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ।

এবার সিলেট শিক্ষাবোর্ডে পাস করেছেন ৭২ শতাংশ পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭০০ জন।

অন্যদিকে কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার পাসের হার সর্বনিম্ন ৪৯ দশমিক ৫২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬৭৮ জন।

এছাড়া রাজশাহী বোর্ডে এবার পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ২৯৪ জন।

বরিশাল বোর্ডে পাসের হার ৭০ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৮১৫ জন।

যশোর বোর্ডে পাসের হার ৭০ দশমিক ০২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪৪৭ জন।

ঢাকা বোর্ডে পাসের হার ৬৯ দশমিক ৭৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৯৩০ জন।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৮৭ জন।

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৯১ জন।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮১৫ জন।

কারিগরি বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬৬৯ জন।

এ বছর মোট পাস করেছেন ৬ লাখ ৪৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মোট ৩৭ হাজার ৭২৬ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৫৮ হাজার ২৭৬ জন।

নজিরবিহীন সতর্কতার মধ্য দিয়ে ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল। এবার ১০ শিক্ষা বোর্ডের অধীনে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের লিখিত পরীক্ষা শেষ হয় ১৫ মে। ব্যবহারিকসহ পরীক্ষা শেষ হয় ২৫ মে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাসের হারে শীর্ষে সিলেট, বিপর্যয় কুমিল্লায়

আপডেট সময় ০৪:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭