ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২০২৩ বিশ্বকাপ ও ২০২১ চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে

আকাশ স্পোর্টস ডেস্ক:

২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরও বসবে দেশটিতে। ২০১১ সালে ভারতের সঙ্গে বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ঘরের মাটিতে সেবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০১৯ সালে বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে।

এদিকে ২০১৯–২০ মৌসুমে আফগানিস্তানের সঙ্গে ঘরের মাটিতে একটি টেস্ট খেলবে ভারত। যুদ্ধবিধ্বস্ত আফগানরা পাবে প্রথম পাঁচদিনের ম্যাচের স্বাদ। ভারতীয় বোর্ডের একজন কর্মকর্তা জানান, ‘‌২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু দু’‌দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত হয়েছে আফগানদের টেস্ট অভিষেক হবে ভারতের বিরুদ্ধে।’‌

পাশাপাশি পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যে কোনওভাবেই রাজি নয় ভারত, তাও বার্ষিক সাধারণ সভায় জানিয়ে দেওয়া হয়েছে। যদি না কেন্দ্রীয় সরকার সবুজ সঙ্কেত দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

২০২৩ বিশ্বকাপ ও ২০২১ চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে

আপডেট সময় ০১:৫৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭