ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান

গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে নিহত গরুর রাখাল নাশরাফ হোসেন ওরফে আবুর (২৯) লাশ সোমবার বিকাল পর্যন্ত ফেরত দেয়া হয়নি। বিজিবি বলছে, আবু লাশ ফেরত পেতে তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। নিহত আবু গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী চর আষাড়িয়াদহ ইউনিয়নের চরভুবনপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। একই দিন বিএসএফের গুলিতে মারা গেছেন তার চাচাতো ভাই এশারুল ইসলাম ওরফে মিঠুও (৩০)। মিঠুর বাবার নাম আলাল উদ্দিন।

শনিবার দিবাগত গভীর রাতে আবু ও মিঠুসহ আরও কয়েকজন গরুর রাখাল ডিএমসি সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে ভারত থেকে বাংলাদেশের ভেতরে গরু ঢোকানোর চেষ্টা করছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বরমতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করে।

গুলিতে কাটাতারের বেড়ার কাছেই মারা যান আবু। তবে গুলিবিদ্ধ অবস্থায় মিঠু বাংলাদেশের ভেতরে পালিয়ে আসেন। পরে তার মৃত্যু হয়। এরপর নিহত মিঠুর লাশ তার সহযোগীরা বাড়িতে নিয়ে আসেন। তবে আবুর লাশ নিয়ে যায় বিএসএফ। সোমবার বিকাল পর্যন্ত তার লাশ ফেরত দেয়া হয়নি।

ডিমসি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার ফরিদ আহমেদ দৈনিক আকাশকে জানান, রবিবার এ নিয়ে সীমান্তে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকও হয়েছে। কিন্তু সোমবার বিকাল পর্যন্ত বিএসএফ লাশ ফেরত দেয়নি। তবে তারা লাশটি ফেরত দিতে চেয়েছে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি দৈনিক আকাশকে জানান, নিহত মিঠুর লাশ তার বাড়ি থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। পরে সোমবার সকালে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’

গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দেয়নি বিএসএফ

আপডেট সময় ০১:২০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭