ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

আইএসের বিরুদ্ধে যুদ্ধ শেষ: ইরাক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরাক। আজ শনিবার দেশটির রাজধানী বাগদাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। তিনি জানান, ইরাক-সিরিয়া সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সেনাবাহিনী। আর এই সীমান্তেই ছিল আইএসনিয়ন্ত্রিত সবশেষ এলাকা।

সিরিয়া থেকে আইএসকে একেবারে হটিয়ে দেওয়ার বিষয়ে রাশিয়ার সেনাবাহিনীর দেওয়া ঘোষণার দুদিন পর প্রতিবেশী ইরাক এই ঘোষণা দিল। ইরাকের প্রধানমন্ত্রী বলেন, ‘ইরাক-সিরিয়া সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আমাদের সেনারা। তাই আমি আইএসের বিরুদ্ধে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করছি।’

হায়দার আল আবাদি আরো বলেন, ‘আমাদের শত্রুরা আমাদের সভ্যতাকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু আমাদের ঐক্য এবং সংকল্পের কারণে আমরা জয়ী হয়েছি। অল্প সময়ের মধ্যেই আমরা এই সাফল্য লাভ করেছি।’ এছাড়া ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আইএসের কবল থেকে এখন ইরাক সম্পূর্ণ মুক্ত।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার একটি বড় অংশের নিয়ন্ত্রণ নেয় জঙ্গি সংগঠন আইএস। সেখানে তারা খিলাফত কায়েম করে এবং এসব এলাকার এক কোটিরও বেশি মানুষকে শাসন করতে শুরু করে। তবে গত দুই বছরে বেশ কিছু যুদ্ধে পরাজিত হয় আইএস। এর মধ্যে গত জুলাই মাসে ইরাকের মসুল শহরের নিয়ন্ত্রণ হারায় তারা। নভেম্বরে হারায় পূর্ব সিরিয়ার শহর রাক্কার নিয়ন্ত্রণ।

এই পরাজয়ের পর কিছু আইএস যোদ্ধা সিরিয়ার গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছেন এবং কেউ কেউ তুরস্কের সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিবিসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

আইএসের বিরুদ্ধে যুদ্ধ শেষ: ইরাক

আপডেট সময় ০১:১৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭