ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, বিমান চলাচলে উদ্বেগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার গত সপ্তাহে উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি কয়েকটি বিমানের ক্রুরা দেখতে পেয়েছিলেন। এর ফলে বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার বেসামরিক বিমান কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

বেসামরিক বিমান কর্তৃপক্ষসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও উত্তর কোরিয়া এ বছর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গত সপ্তাহে পিয়ংইয়ং একটি আন্ত.মহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটি ৪ হাজার ৪৭৫ কিলোমিটার উঁচু দিয়ে ৯৫০ কিলোমিটার দূরে আঘাত হানে।

কোরিয়ান এয়ারের এক মুখপাত্র বলেন, ‘একটি কোরিয়ান জেট বিমান জাপানী কন্ট্রোলারদের কাছে রিপোর্ট করে যে বিমানটির একজন ক্রু আকাশে আলোর ঝলক দেখতে পেয়েছেন। এটি উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। বিমানটি সান ফ্রান্সিসকো থেকে ইনচিওন যাচ্ছিল।’

ওই ঘটনার চার মিনিট পর আরেকটি কোরিয়ান বিমান জাপানী কন্ট্রোলারের কাছে একই ধরনের রিপোর্ট করে বলে জানান তিনি। বিমানটি লস অ্যাঞ্জেলেস থেকে ইনচিওন যাচ্ছিল। দক্ষিণ কোরিয়ার পর্যটন মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, দুটি বিমানের গতিপথই ক্ষেপণাস্ত্রটি যেখানে পড়েছে সেখান থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে ছিল।

তিনি বলেন, ‘মেঘমুক্ত আকাশে আপনি দূর থেকেও ক্ষেপণাস্ত্রের ঝলক দেখতে পাবেন।’ জাপানের পর্যটন মন্ত্রণালয়ও জানিয়েছে, দেশটির বিমান কন্ট্রোলারদের কাছ থেকে তারা এই ধরনের চারটি রিপোর্ট পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, বিমান চলাচলে উদ্বেগ

আপডেট সময় ০৭:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭