ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রযুক্তি, দক্ষতা ও জ্ঞান আয়ত্ব করতে হবে: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সামুদ্রিক সম্পদের অনুসন্ধান, আহরণ ও সুষ্ঠু ব্যবহারের জন্য এ বিষয়ে প্রযুক্তি, দক্ষতা ও জ্ঞান আয়ত্ব করতে হবে। সমুদ্র সম্পদের সম্ভাবনা ও সুযোগকে কাজে লাগানোর জন্য দক্ষ জনবল গড়ে তুলতে হবে। এছাড়া সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ’লিগ্যাল রেজিম এট সি এন্ড গভার্নেন্স অব্ মেরিটাইম রিসোর্সেস ফর সাসটেইনেবল ব্লু ইকোনমি’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মানসম্পন্ন জনবল সৃষ্ঠির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে সবুজ অর্থনীতির অবদান বাড়াতে হবে। সমুদ্র সম্পদকে কাজে লাগাতে হবে এবং এ সম্পদ রক্ষা ও বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ( এসডিজি) অর্জন এবং সবুজ অর্থনীতিকে জোরদার করতে সামুদ্রিক সম্পদের টেকসই ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী। দেশের অর্জিত সমুদ্র সীমায় খনিজ সম্পদ অনুসন্ধান, উন্নত প্রযুক্তি উদ্ভাবন, সম্পদ আহরণ, দক্ষ জনবল তৈরি এবং উচ্চশিক্ষা ও গবেষণায় এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি (বিএসএমআরএমইউ), বাংলাদেশ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ব্লু ইকোনমি সেল যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল এ এস এম আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারতের ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশনের চেয়ারম্যান এডমিরাল আর কে ধাওয়ান (অব.) বক্তৃতা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রযুক্তি, দক্ষতা ও জ্ঞান আয়ত্ব করতে হবে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৬:০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭