ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬ বছর পর উ. কোরিয়া সফরে জাতিসংঘ কর্মকর্তা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গত ছয় বছরের মধ্যে প্রথমবারের মত জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। জাতিসংঘের রাজনীতি বিষয়ক প্রধান জেফরি ফেল্টম্যান আজ মঙ্গলবার চার দিনের সফরে পিয়ংইয়ং যাচ্ছেন। খবর বিবিসির। সেপ্টেম্বরে ‘নীতিনির্ধারণী’ আলোচনার জন্য অনানুষ্ঠানিকভাবে জাতিসংঘকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানায় দেশটি। তবে তখন আমন্ত্রণ জানালেও সফরসূচি নিশ্চিত করা হয় ৩০ নভেম্বর।

গত সপ্তাহেই এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে, উত্তর কোরিয়া বলেছে নতুন এই ক্ষেপণাস্ত্র পুরো যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিতে সক্ষম। এমন প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রশমনে বিরল এই সফরে যাচ্ছেন জাতিসংঘ কর্মকর্তা।

সাবেক মার্কিন কূটনীতিক ফেল্টম্যান শুক্রবার পর্যন্ত পিয়ংইয়ং থাকবেন। এর আগে উত্তর কোরিয়ার হুমকির মুখে এ যাবৎকালের সবচেয়ে বড় যৌথ বিমান মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। পাঁচদিন ব্যপী ঐ মহড়াকে উত্তরে কোরিয়া উসকানিমূলক বলে আখ্যা দিয়েছে।

জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন, সফরে ফেল্টম্যান উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তবে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে তার সাক্ষাৎ হবে না। সিউলে বিবিসি সংবাদদাতা পল অ্যাডামস জানিয়েছেন, অর্থবহ কোন কূটনৈতিক চ্যানেল অবশিষ্ট না থাকায়, এখন কোরিয়া সংকট নিরসনে আলোচনায় বসার যেকোনো সুযোগ কাজে লাগাতে চায় জাতিসংঘ।

এর আগে সর্বশেষ ২০১১ সালের অক্টোবরে জাতিসংঘের কর্মকর্তা ভ্যালেরি অ্যামোস উত্তর কোরিয়ায় গিয়েছিলেন। গত সপ্তাহে উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালানোর পর খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায় আন্তর্জাতিক মহল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক জরুরি বৈঠক ডেকেছিল বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। সেই সঙ্গে ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানসহ প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাষ্ট্র।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৬ বছর পর উ. কোরিয়া সফরে জাতিসংঘ কর্মকর্তা

আপডেট সময় ০১:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭