ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেহেরপুরে শিশুসহ দুই নারীর আত্মসমর্পণ

অাকাশ জাতীয় ডেস্ক:

জঙ্গি আস্তানা সন্দেহে মেহেরপুরের গাংনীতে ঘেরাও করা বাড়ি থেকে দুই শিশুসহ দুই নারীকে আটক করা হয়েছে। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে তারা আত্মসমর্পণ করেন। তবে বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে কোনো কিছু না পাওয়ায় অভিযান সমাপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান।

তিনি জানান, দোতলা বাড়িটির মালিকের নাম মেসকাত আলী। মালিক দেশের বাইরে থাকেন। তিন মাস আগে বাড়িটি ভাড়া নেওয়ার পর থেকেই ভাড়াটিয়াদের কথাবার্তা ও চলাফেরায় সন্দেহ হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘জঙ্গিরা অবস্থান করছে এমন আশঙ্কা থেকে’ বাড়িটি শনিবার সকাল ৮টা থেকে ঘিরে রাখা হয় বলে জানান পুলিশ সুপার।

তিনি জানান, এরপর পুলিশ আত্মসমর্পণের আহ্বান জানালে তাতে সাড়া দিয়ে ৩-৪ বছরের দুই শিশুকে নিয়ে দুই নারী বাড়িটি থেকে বেরিয়ে আসেন। পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। তবে বাড়িতে কোনো পুরুষ সদস্যকে পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেহেরপুরে শিশুসহ দুই নারীর আত্মসমর্পণ

আপডেট সময় ০৫:৩২:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭