ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর দুই হোটেলে হাতবোমা হামলা, আহত ৩ পুলিশ সদস্য মাদক ব্যবসা ছাড়ুন, অন্যথায় এলাকা ছাড়ুন: এমপি আবু তালিব প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে, মন্তব্য রাশেদ খাঁনের সেই ঘটনার পাঁচ বছর পর মুখ খুললেন মামুনুল হক আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ প্রাণ গেল চারজনের এক সপ্তাহের মধ্যে বেলারুশে হামলা চালানো হবে, হুমকি জেলেনস্কির

কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা, শিশুসহ আটক ২

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশালে ধর্ষণের পর এক কলেজছাত্রীকে হত্যার করার অভিযোগে শিশুসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হল- সিরাজ ও শিশু হাফিজ। সোমবার সন্ধ্যায় কোতয়ালি মডেল থানায় এক সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সাইফুল্লাহ মো. নাসের এ তথ্য জানান।

পুলিশের এ কর্মকর্তা জানান, ১৯ নভেম্বর বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ্ এন্ড টেকনোলজির প্যাথলজি বিভাগের ছাত্রী ও বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের আলমগীর খানের মেয়ে সাদিয়া আক্তারের পুরোনো প্রেমিকের পরিচিত সিরাজের সাথে মঠবাড়িয়ায় বেরাতে যান। সেসময় সিরাজ তার ফুফাতো বোনের কাছে সাদিয়াকে রাখতে চাইলে তারা তাতে রাজি হয়নি।

পরে সিরাজের ফুফাতো ভাই সমীর কৌশলে সাদিয়াকে সিরাজ ও সমীর মিলে মঠবাড়িয়ার বলেশ্বর নদী সংলগ্ন খেজুরবাড়ি এলাকার মাঠে নিয়ে উপর্যপুরি ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয় শিশু হাফিজ দেখে ফেললে তাকেও মেরে ফেলার হুমকি দেয় সিরাজ ও সমীর। এসময় হাফিজকে দিয়ে জোর করে সাদিয়াকে ধর্ষণ করানো হয়। এসময় সাদিয়া চিৎকার করলে আসামিরা তার শ্বাসরোধ করে হত্যা করে।

এরপরেই আসামিরা সাদিয়ার লাশ গুম করার লক্ষ্যে বলেশ^র নদীতে লাশটি ভাসিয়ে দেয়। পাশাপাশি নদীতে ফেলে দেয়া হয় সাদিয়ার ব্যবহৃত মালামালগুলোও। তবে এখন পর্যন্ত সাদিয়ার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। আটক দুই আসামি সত্যতা স্বীকার করেছেন।

অতিরিক্ত উপ কমিশনার সাইফুল্লাহ মো. নাসের আরো জানান, কলেজ ছাত্রী সাদিয়া নিখোঁজের পর তার বাবা আলমগীর খান কোতয়ালি থানায় ২২ নভেম্বর একটি সাধারণ ডায়েরি করেন। ২ ডিসেম্বর থেকে এসআই ওয়াহাবের নেতৃত্বে অভিযান চালানো হয়। রোববার তাদের মধ্যে দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে বিদায় নিল দুই দেশ

কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা, শিশুসহ আটক ২

আপডেট সময় ১১:৩৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭