ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাংবাদিকদের মারধর ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলেকে গ্রেপ্তার দাবি

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলে তমাল শরীফসহ হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে।

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে পাবনা প্রেসক্লাবের উদ্যোগে সোমবার সকালে আব্দুল হামিদ রোডে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমনসহ আরও অনেকে। বক্তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

গত ২৯ নভেম্বর পাবনার রুপপুরে সংবাদ সংগ্রহের সময় ভুমিমন্ত্রীর ছেলে তমাল শরীফের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একদল সন্ত্রাসী পাবনায় কর্মরত সময় টেলিভিশন, এটিএন নিউজ, ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি ও ক্যামেরা পারসন মিলনের ওপর হামলা চালায়। তাদের মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেয় ও ল্যাপটপ ভাঙচুর করে।

এ ঘটনায় ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল ও সাধারণ সম্পাদক রাজিব সরকারের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের টিকা অনিয়ম তদন্তে সাবেক বিচারপতির নেতৃত্বে কমিশন

সাংবাদিকদের মারধর ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলেকে গ্রেপ্তার দাবি

আপডেট সময় ১১:২২:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭