ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কাজের চাপে প্রেম করতে পারছেন না জাপানি তরুণীরা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রেম করার জন্য সময় পাচ্ছেন না জাপানি তরুণীরা। তীব্র কাজের চাপে প্রায় ৬০ শতাংশ জাপানি তরুণী প্রেম করতে পারছেন না।

অনলাইন ভিত্তিক প্রেমের পরামর্শ প্রদানকারী সংস্থা কোকোলোনি ডট জেপির একটি জরিপের বরাত দিয়ে শনিবার জাপান টাইমস এক প্রতিবেদনে এ কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে জাপানে পুরুষদের মতো নারীরও একই ধরনের কাজের চাপ থাকে। ক্রমবর্ধমান এই কাজের চাপে অতিরিক্ত ক্লান্তির কারণে নারীরা অবসর সময়ে সোফায় শুয়ে থাকে কিংবা সিরিয়াল দেখে। ক্লান্ত শরীরে জাপানি নারীদের আর প্রেম করতে কিংবা ডেটিংয়ে যাওয়ার মতো শারীরিক ও মানসিক অবস্থা থাকে না।

জরিপ অনুযায়ী, প্রচণ্ড কাজের চাপে ডেটিংয়ের সময় প্রতি চার জনে একজন নারী ঘুমিয়ে পড়েন।

অপর অনলাইন ডেটিং সাইট লাভলি মিডিয়া জানিয়েছে, ক্রমবর্ধমান হারে নারীরা ডেটিং বর্জন করছেন। কারণ তারা মনে করছেন যে এটা ‘সময়ের অপচয় মাত্র’।

এর পরিবর্তে সন্তানের মা হওয়াটাকেই তারা তাদের লক্ষ্য নির্ধারণ করেছেন। আর এ জন্য ঘটকের মাধ্যমে তারা নিজেদের জন্য একজন আদর্শ স্বামী খুঁজছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমমন্ত্রী: শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে

কাজের চাপে প্রেম করতে পারছেন না জাপানি তরুণীরা

আপডেট সময় ০৫:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭