ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের

ইয়েমেনের ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নিতে হবে: জাতিসংঘ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুদ্ধ-কবলিত ইয়েমেনের ওপর থেকে সৌদি নেতৃত্বাধীন অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেয়ার কথা বলেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী মার্ক লোকক শুক্রবার এ কথা বলেছেন।

তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের চাপিয়ে দেয়া যুদ্ধের কারণে দারিদ্রপীড়িত ইয়েমেনের প্রায় ৮০ লাখ মানুষ আজ দুর্ভিক্ষের মুখে পড়েছে। এ অবস্থায় দেশটির ওপর থেকে অবরোধ সম্পূর্ণভাবে তুলে নিতে হবে।

মার্ক লোকক বলেন, “অবরোধ আংশিক তোলা হয়েছে কিন্তু পুরোপুরি তোলা হয় নি। যদি আমরা ইয়েমেনের লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে চাই এবং ভয়াবহ মানবিক বিপর্যয় ঠেকাতে চাই তাহলে এ অবরোধ অবশ্যই তুলে নিতে হবে।” তিনি বলেন, ইয়েমেন এমন বিপর্যয়ের কিনারায় রয়েছে যা বহু দশক ধরে বিশ্ব দেখে নি। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আরো বলেন, “যুদ্ধের কিছু আইন-কানুন আছে এবং লোকজনকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে।”

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষ মারা গেছে। এছাড়া হাজার হাজার মানুষ আহত হয়েছে এবং ঘর-বাড়ি ও না ধরনের অগণিত প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

ইয়েমেনের ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নিতে হবে: জাতিসংঘ

আপডেট সময় ১১:০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭