ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

নওগাঁয় ধানক্ষেতে কঙ্কাল ও ঘরে মিলল গৃহবধূর লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর নিয়ামতপুরে ধানক্ষেত থেকে বস্তাবন্দি কঙ্কাল ও মহাদেবপুরে শোয়ার ঘর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিকালে ধান কাটতে গিয়ে নিয়ামতপুর উপজেলার দেওয়ানপাড়া এলাকায় ক্ষেতের মাঝে বস্তাবন্দি একটি কঙ্কাল দেখতে পায় কৃষকরা। খবর পেয়ে পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। উদ্ধার করা কঙ্কালটি উপজেলার দেওয়ান পাড়া এলাকার আবুল হোসেনের মেয়ে আলেমা খাতুনের বলে তার পরিবার সনাক্ত করেন। দেড় মাস থেকে আলেমা নিখোঁজ ছিলেন।

আলেমার ভাই শরিফুল দেওয়ান জানান, আড়াই মাস আগে একই এলাকার রুমি দেওয়ানের ছেলে শাওন দেওয়ানের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে আলেমা। পরে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন।

দেড় মাস আগে পারিবারিক সম্মতিতে শাওন আলেমাকে নিজ বাড়িতে নিয়ে যায়। তার দু’দিন পর থেকেই নিখোঁজ হয় আলেমা। কঙ্কাল উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা হচ্ছে বলে জানিয়েছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। অন্যদিকে জেলার মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ গ্রামের সুদেব কুন্ডুর শয়ন ঘর থেকে শিউলী রানী নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। শিউলী রানী সুদেব কুন্ডুর স্ত্রী।

মৃতের ভাই আনন্দ কুমার জানান, প্রায়ই শিউলির সঙ্গে তার স্বামী সুদেবের ঝগড়া হতো। এর জের ধরে তার বোনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান জানান, সন্ধ্যায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মহাদেবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

নওগাঁয় ধানক্ষেতে কঙ্কাল ও ঘরে মিলল গৃহবধূর লাশ

আপডেট সময় ০৮:২০:২২ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭