ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে বোরকা পরে হোস্টেলে হামলা, ৯ শিক্ষার্থী নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সংলগ্ন একটি হোস্টেলে তালেবানের হামলায় অন্তত ৯ শিক্ষার্থী নিহত এবং ৩৭ জন আহত হয়েছে।

পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে বোরকরা পরে কয়েকজন সন্ত্রাসী এই হামলা চালায়। হোস্টেলের ভেতর থেকে গুলি, বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। হামলার পরপরই সেনাবাহিনী ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে। এই কারণে নিহতের সংখ্যার আরো বাড়তে পারে।

পেশোয়ারের হায়াতাবাদ হাসপাতাল ও খায়বার টিচিং হাসাপাতালে আহত ছাত্রদের ভর্তি করা হয়েছে। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনা অভিযানে তিন সন্ত্রাসী নিহত হয়েছে এবং দুজন সেনা সদস্য হামলায় আহত হয়েছেন। আহত সেনাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তবে পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী পাল্টা হামলা চার হামলাকারী নিহত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানে বোরকা পরে হোস্টেলে হামলা, ৯ শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০২:৩২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭