ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষার গুণগত মান বৃদ্ধি: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার মান আগের থেকে বাড়লেও আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার গুণগত মান বৃদ্ধি। যার পূর্বশর্ত হচ্ছে গুণগত মানের শিক্ষক।শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা-২০১৬-তে ডিআরইউ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী বছরের মধ্যে সারাদেশে সাড়ে ১৯ হাজার স্কুলভবন নির্মিত হবে। উপজেলা পর্যায়ে চারতলা, জেলা পর্যায়ে আটতলা ও বিভাগীয় পর্যায়ে দশতলা ভবন নির্মিত হবে। এছাড়া আমরা এ পর্যন্ত ৯৯ দশমিক ৪৭ শতাংশ শিশুকে স্কুলে নাম লেখাতে পেরেছি, এবছর ৩৬ কোটির বেশি বই প্রদান করেছি।মন্ত্রী আরো বলেন, এসব ভবন উন্নত হবে, পানি থাকবে, টয়লেট থাকবে, প্রতিবন্ধীদের জন্য আলাদা সুযোগ-সুবিধার ব্যাবস্থা থাকবে। ভবনগুলোতে শিক্ষার্থীদের পড়াশুনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।

এসময় শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষার গুণগত মান বৃদ্ধি: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১২:০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭