ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

পাঁচজন বিদেশী খেলানোর বিপক্ষে সোচ্চার মাশরাফি ও তামিম

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৫ম আসরে বাড়ছে দলের সংখ্যা। আগেরবার সাতটি দল অংশ নিলেও এবার থাকছে আটটি দল। কিন্তু মানসম্মত পর্যাপ্ত দেশী ক্রিকেটারের অভাবে প্রতি দলে পাঁচজন বিদেশী খেলানোর পরিকল্পনায় আছে বিপিএল কমিটি। তবে সিদ্ধান্ত চুড়ান্ত করার আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে মতামত নেয়া হবে। এদিকে পাঁচজন বিদেশী খেলানোর বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান।

পাঁচজন বিদেশী খেললে জাতীয় দলের ক্রিকেটারদের তেমন অসুবিধা হবার কথা নয়। তবে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের সুযোগ পাওয়া কিছুটা কঠিন হবে। তাই, ইতিমধ্যে পাঁচজন বিদেশী খেলানোর বিপক্ষে সোচ্চার হয়েছেন মাশরাফি ও তামিম। এই প্রসঙ্গে তামিম বলেন, “সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয় নি। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো- আমি অনেক দিন থেকেই জাতীয় দলে খেলছি আর বোর্ড যদি আমার মতামত চায়। আমি সরাসরি জানাবো, আমি এর বিপক্ষে। আমি ইতিমধ্যে আমার ফ্রাঞ্চাইজিকে পাঁচ বিদেশী খেলানোর বিপক্ষে থাকার কথা বলেছি। ”

একই সুর বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফির কন্ঠে, “এই টুর্ণামেন্ট লোকাল খেলোয়াড় তৈরী করার বড় সুযোগ। আপনি খেয়াল করলে দেখবেন, আগের চার আসরে সেই দলই জিতছে যাদের লোকাল খেলোয়াড়রা ভালো করেছে। ”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

পাঁচজন বিদেশী খেলানোর বিপক্ষে সোচ্চার মাশরাফি ও তামিম

আপডেট সময় ১১:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭