ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তেলাপিয়া নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: ড. ইয়াহিয়া মাহমুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

গরীবের মাছ হিসেবে খ্যাত ‘তেলাপিয়া’ নিয়ে মহলবিশেষের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। তিনি বলেছেন, তেলাপিয়া এখন ‘গ্লোবালফিস’। বিশ্বের মধ্যে তেলাপিয়া মাছের উৎপাদনে বাংলাদেশ এখন চতুর্থস্থানে রয়েছে। আর এশিয়ার মধ্যে রয়েছে তৃতীয় স্থানে।

তিনি আরো বলেন, বাংলাদেশে তেলাপিয়া মাছের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যাহত করতে একটি মহল উদ্দেশ্যপ্রনোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তেলাপিয়া ‘লেগ ভাইরাস’এ আক্রান্ত বলে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। অথচ তেলাপিয়া মাছে এখনো ‘লেগ ভাইরাস’র কোনো রকম অস্তিত্ব পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

‘মাছচাষে গড়বো দেশ, বদলে দেবো বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শুক্রবার বিকেলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) উদ্যোগে ময়মনসিংহের সার্কিট হাউজ প্রাঙ্গনে তিন দিনব্যাপী (২১-২৩ জুলাই) মৎস্য প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএফআরআই মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির পরিচালক প্রফেসর ড. মনোরঞ্জন দাস। আরো বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মোজাম্মেল হক, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলেকুজ্জামান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক মো. জাহের, পরিচালক ড. খলিলুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মো. মাহফুজুল হক, বাংলাদেশ হ্যাচারি অনার্স অ্যসোসিয়েশনের সভাপতি সাজ্জাদ হোসেন ও তেলাপিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নিতিশ পন্ডিত প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তেলাপিয়া নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: ড. ইয়াহিয়া মাহমুদ

আপডেট সময় ১১:২১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭