ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

পুলিশের হামলায় শিক্ষার্থীদের শনিবার বিক্ষোভ কর্মসূচির ডাক

অাকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে এদিন বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ করবেন ওই শিক্ষার্থীরা। আজ শুক্রবার ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ডাক দেন শিক্ষার্থীরা। এ সময় লিখিত বক্তব্য পড়েন তিতুমীর কলেজের ছাত্র রিয়াজ মাহমুদ।

রিয়াজ মাহমুদ বলেন, রাজধনীর সাত কলেজকে ঢাবির অধিভুক্ত করার আট মাস হয়েছে। ওই কলেজের শিক্ষার্থীরা নতুন করে সেশনজটে পড়েছেন। দ্রুত সেশনজট নিরসন, পরীক্ষা গ্রহণ, পর্যাপ্ত ক্লাস নিশ্চিতকরণ ও সাত কলেজের জন্য পৃথক ওয়েবসাইট চালু করার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

রিয়াজ বলেন, আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ঢাকার শাহবাগে অবস্থান করতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় প্রায় ৩০ শিক্ষার্থী আহত হন, যাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। পুলিশের টিয়ার শেলে সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিকুর রহমানের দৃষ্টি ফিরে না পাওয়ার সংশয় রয়েছে। তাঁদের ধারাবাহিক আন্দোলনের ফলে ঢাবি প্রশাসন পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও কোনো রুটিন প্রকাশ করেনি।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ঢাবি প্রশাসনের কাছে ছয় দফা দাবি দেন। সেগুলো হলো- ছাত্রদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার বিচার, পুলিশি হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, অবিলম্বে পরীক্ষার রুটিন প্রকাশ, অধিভুক্ত কলেজগুলোর ক্লাস নিশ্চিত করা, কলেজগুলোর লাইব্রেরি সেমিনারে পযাপ্ত নতুন সংস্করণের বই নিশ্চিত করা ও সাত কলেজের জন্য পৃথক ওয়েবসাইট তৈরি করা।

Tag :
আপলোডকারীর তথ্য

পুলিশের হামলায় শিক্ষার্থীদের শনিবার বিক্ষোভ কর্মসূচির ডাক

আপডেট সময় ০৯:৪৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭