ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁপুরে রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের কোটচাঁপুর উপজেলার আখ সেন্টার এলাকায় রেললাইন থেকে শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার দুই পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। শফিক উপজেলার গাবতলা গ্রামের মনিরুদ্দিন ম-লের ছেলে বলে জানা গেছে।

কোটচাঁপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, রেল লাইনের ওপর একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি শনাক্ত করে।

তিনি বলেন, খুলনা রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোটচাঁপুরে রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৪৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭