ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

এক ডজন আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আছে: ড্যানন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন স্বীকার করেছেন, এক ডজন আরব দেশের সঙ্গে তেল আবিবের সম্পর্ক রয়েছে। জর্ডান ও মিশর ছাড়া অন্য কোনো আরব দেশ যখন তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি তখন এ কথা জানালেন ইসরায়েলি রাষ্ট্রদূত।

সোমবার আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের গোপন সম্পর্কের কথা উল্লেখ করে ইসরায়েলি নিউজ ওয়েবসাইট ওয়াইনেট-কে ড্যানি ড্যানন বলেন, ‘তারা এখনো আমাদেরকে স্বীকৃতি না দিলেও আমি এ কথা বলতে পারি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে।’ তিনি আরো বলেন, ‘এসব আরব ও মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করার গুরুত্ব উপলব্ধি করেছে।’

ড্যানি ড্যানন এমন সময় এ তথ্য প্রকাশ করলেন যখন মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর লক্ষ্যে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক স্থাপন করেছে বলে খবর বের হয়েছে।

গত ১৪ নভেম্বর লেবাননের দৈনিক ‘আল-আখবার’ সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে লেখা দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের একটি গোপন চিঠির বিবরণ প্রকাশ করে। ওই চিঠিতে জনরোষ ফুঁসে ওঠার আশঙ্কা থাকা সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা তুলে ধরা হয়।

চিঠির একাংশে বলা হয়, ‘আমি আপনার কাছে (সৌদি) রাজতন্ত্রের সঙ্গে ইসরায়েল রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের পরিকল্পনার খসড়া পেশ করছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে এ সম্পর্ক স্থাপিত হবে এবং বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে আমার আলোচনা হয়েছে।’

জুবায়ের এমন সময় ইসরায়েলকে ‘রাষ্ট্র’ হিসেবে অভিহিত করলেন যখন আরব লীগের অন্য কোনো সদস্য রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই অবৈধ ও দখলদার শক্তিকে স্বীকৃতি দেয়নি। অবশ্য সৌদি পররাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত প্রকাশ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিকল্পনার কথা স্বীকার করেননি।

তিনি সম্প্রতি মিশরের সিবিসি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ‘ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কোনো ধরনের সম্পর্ক নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

এক ডজন আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আছে: ড্যানন

আপডেট সময় ০৩:১৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭