ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গ্রিসে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল গ্রিস। এতে দু’জন নিহত ও প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। ইউএস জিওলজ্যিক্যাল সার্ভের মতে, শুক্রবার গ্রিসের উপদ্বীপে, রিখটার স্কেলে ৬.৭ মাত্রায় ভূমিকম্প হয়। যেসব স্থান কেঁপে ওঠে সেগুলো পর্যটকদের কাছে গ্রীষ্মে সময় কাটানোর জন্য সবথেকে আকর্ষণীয় জায়গা বলে জানা গেছে। ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে বোদ্রামের মেয়র মেহমেত কোকাদন একটি টেলিভিশনে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন, এই সময় সবথেকে যা সমস্যায় ফেলেছে তা হলো বৈদ্যুতিক যোগাযোগ না থাকা। এছাড়া দক্ষিণ মুগলার গভর্ণর জানিয়েছেন, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকে আহত হয়েছেন।

সূত্রের খবর, ভূমিকম্প বেশ কিছুক্ষণ স্থায়ী হয়েছিল। অতীতের ভূমিকম্পের ভয়াবহতাই সকলের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। যার ফলে হুড়োহুড়ি পরিস্থিতি তৈরি হয়। তাতেই অনেকে আহত হন।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ অগাস্ট ৭.০ ম্যাগনিটিউড ভূমিকম্পে ইজমিত শহরটি বিধ্বস্ত হয়ে যায়। প্রায় ১৭ হাজার মানুষ মারা যায় সেই ভূমিকম্পে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রিসে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২

আপডেট সময় ১২:১৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭