ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সো ইট উইল বি সাদামাটা বাজেট: মুহিত

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটের আকার ৪ লক্ষ ৬৮ হাজার কোটি টাকা রাখার প্রস্তাব দিয়েছে বাজেট প্রণয়ন কমিটি। রোববার সচিবালয়ে বাজেট প্রণয়ন কমিটির সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এটা ছিল ২০১৮-১৯ সালের বাজেট প্রস্তুতের জন্য প্রথম মিটিং। ২০১৮-১৯ সালের বাজেট আমাদের সরকারের লাষ্ট বাজেট। ‘সো ইট উইল বি সাদামাটা বাজেট।’

মন্ত্রী জানান, তবে এই বাজেট সাইজে বড় হবে এটা প্রাথমিকভাবে চিন্তা করছি। এ বছর বাজেটের আকার ছিল ৪ লাখ ২৬৬ কোটি টাকা। সেই তুলনায় এবার বাজেটের আকার বাড়ছে। মন্ত্রী বলেন, বিএমআরসি কমিটি প্রতিবছরের বাজেট কিভাবে প্রতি কোয়ারটারে বাস্তবায়িত হচ্ছে তা রিভিউ করে থাকে। তারা বাজেটের আকারের বিষয়ে যা প্রস্তাব করেছে তা শতভাগ ঠিক নাও থাকতে পারে। এটি চূড়ান্ত হতে আরও কিছু সময় লাগবে।

এটা চূড়ান্ত না হলেও বাজেট এর কাছাকাছি থাকবে। ফেব্রুয়ারি মাসে ফাইনাল করা হবে। এ বাজেট সরকারের শেষ বাজেট হলেও আগামীতে আওয়ামী লীগ সরকার আবারো আসবে বলে এ সময় আশা প্রকাশ করেন সরকারের এ মন্ত্রী। তিনি জানান, চলতি অর্থ বছরের রিভাইজড বাজেট ৩ লক্ষ ৭১ হাজার কোটি টাকা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচনী বাজেট বলতে কিছু নেই। আমরা দায়সারা বাজেট করব না। যা করেছি সেটার ধারাবাহিকতা থাকবে। বর্তমানে রাজস্ব সংগ্রহের অবস্থা ভাল বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ২৫ লাখ টার্গেট থাকলেও তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ লাখ টাকায়। আমাদের দেশের যুবকরা দেশকে টাকা দেয়া তাদের দায়িত্ব বলে মনে করে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী অর্থ বছরের বাজেটে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করা হবে। এ সময় ২০১৮-১৯ অর্থ বছরে জিডিপি গ্রোথ ৭ দশমিক ৪ শতাংশ হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সো ইট উইল বি সাদামাটা বাজেট: মুহিত

আপডেট সময় ০১:২৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭