ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে আ.লীগের ১০ নেতাকর্মী আটক সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড হরমুজ নিয়ে উত্তেজনার মধ্যেই আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, কী হচ্ছে সুইজারল্যান্ডে? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, সোমবারই কি বড় ঘোষণা উন্নয়ন থেকে বাণিজ্য, সব ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ: সাবেক রাষ্ট্রদূত সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গার দর্শনায় শনিবার সকালে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষের পর থেকে খুলনার সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ রয়েছে। এ ছাড়া বন্ধ হয়ে গেছে খুলনা-রাজশাহী ও খুলনা-চিলাহাটি রুটের ট্রেন চলাচল।

সংঘর্ষের ঘটনায় একটি ট্রেনের চালকসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম রায়হান হাসান। তিনি দুর্ঘটনাকবলিত একটি মালবাহী ট্রেনের চালক।

চুয়াডাঙ্গার রেলস্টেশনের মাস্টার আবদুল খালেক জানান, শনিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন দর্শনা রেলইয়ার্ডে ঢোকার আগে ভুল সংকেতের কারণে দর্শনা হল্ট স্টেশনে ঢুকে পড়ে। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী আরেকটি ট্রেনের সঙ্গে ফরিদপুর থেকে আসা ট্রেনটির সংঘর্ষ হয়। এতে দুটি ট্রেনের ইঞ্জিনই দুমড়ে-মুচড়ে যায়।

উদ্ধারকাজ শুরু হয়েছে। খুব দ্রুতই খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানান আবদুল খালেক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় ১২:৪২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭