ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাঘায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর বাঘা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঝিনা রেল গেটের পূর্ব দিকে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের আমরপুর গ্রামের আবদুর রশিদের ছেলে সিদ্দিক হোসেন (৩৫) স্ত্রীর উপর অভিমান করে সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়। তিনি সারা দিনে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ নেয় পরিবারের লোকজন। অবশেষে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঝিনা রেল গেটের পূর্ব দিকে তার দ্বিখন্ডিত লাশ দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয় স্থানীয়রা।

পরে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তবে সিদ্দিক একজন দিনমুজুর ও ফেরি করে গ্রামে গ্রামে হাড়ি-পালিত বিক্রি করতো বলে জানা গেছে। রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা ট্রেনের নিচে ঝাপ দিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানায় স্থানীয়রা। তিনি দুই সন্তানের জনক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন বাউসা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাঘায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ১১:৫৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭