ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লেবাননে ফিরেছেন পদত্যাগের ঘোষণা দেওয়া হারিরি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে অবস্থানকালে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেওয়া লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি নিজ দেশে ফিরেছেন। বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফ্রান্সের রাজধানীর প্যারিস থেকে বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর হারিরিকে স্বাগত জানান নিরাপত্তাবাহিনীর কর্মকর্তারা। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যান তাঁর বাবা সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির সমাধিতে।

গত ৪ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অবস্থানকালে সাদ হারিরি প্রাণনাশের আশঙ্কা করে আকস্মিকভাবেই পদত্যাগের ঘোষণা দেন। এতে লেবাননের রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। আঞ্চলিক প্রভাব তৈরির অংশ হিসেবেই সৌদি আরব তাঁর ইচ্ছের বিরুদ্ধে পদত্যাগে বাধ্য করে বলে অভিযোগ উঠে। যদিও হারিরি এবং সৌদি কর্তৃপক্ষ তা নাকচ করেছে।

হারিরি পদত্যাগের ঘোষণা দিলেও তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন। তিনি জানান, যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী হারিরি প্রেসিডেন্টের কাছে উপস্থিত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তা গ্রহণ করা হবে না।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর উদ্যোগেই সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্যারিসে উড়ে যান হারিরি। এর মধ্য দিয়েই সংকটের জট খোলা শুরু হয়। সেখান থেকে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই আমি বৈরুতে যাব, আমি স্বাধীনতা উদযাপনে অংশ নেব। সেখানে প্রেসিডেন্ট (মিশেল) আউনের সঙ্গে বৈঠকের পর লেবাননের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান খোলাসা করব।’

আজ বুধবার লেবাননের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য দেশে ফেরত যাওয়ার কথা আগেই হারিরি জানিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লেবাননে ফিরেছেন পদত্যাগের ঘোষণা দেওয়া হারিরি

আপডেট সময় ০১:০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭