ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমঝোতা চুক্তির সম্ভাবনা বৃহস্পতিবার: পররাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আগামীকাল সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ আশাবাদ ব্যক্ত করেছেন। ন্যাপিড’ থেকে মন্ত্রী বলেন, ‘আজকেও ভালো আলোচনা হয়েছে। আশা করছি কাল আমরা একটি চুড়ান্ত সমঝোতায় উপনীত হতে পারবো।’

মিয়ানমারের স্টেট কাউন্সিলর কার্যালয়ে মন্ত্রী কিয়াও তিন্ত সোয়ের সঙ্গে বৈঠকের পর হোটেল লবিতে গণমাধ্যমকে এ কথা জানান মন্ত্রী। ন্যাপিড’তে শুরু হওয়া দু’দেশের বৈঠকে স্ব স্ব পক্ষের নেতৃত্ব দেন দুই মন্ত্রী। আজ মিয়ানমার স্থানীয় সময় বিকেল ৫:১০ থেকে ৬:২০ পর্যন্ত চলে ওই বৈঠক।

বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহিদুল হক, ইয়াঙ্গুনে বাংলাদেশি রাষ্ট্রদূত এম শফিউর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী অফিসের কর্মকর্তারা। বৈঠকের আগে সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেছিলেন, তিনি বৈঠকের ফল সম্পর্কে আশাবাদী। রাতেও গণমাধ্যমকে অভিন্ন বার্তাই দিলেন মন্ত্রী।

মধ্যাহ্নভোজের পর মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচির অফিস সংক্রান্ত মন্ত্রী কিয়াও তিন্ত সোয়ের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলী। বৃহস্পতিবার দিনের শুরুতে তিনি চূড়ান্ত দফায় বৈঠক করবেন অং সান সুচির সঙ্গে। সে বৈঠকটি হবে মিয়ানমারের প্রশাসনিক রাজধানীতে।

প্রাথমিকভাবে এ বৈঠকে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের দিকে দৃষ্টি দেয়ার কথা রয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের ফেরত পাঠানো প্রক্রিয়া মসৃণ করতে বিভিন্ন ধারা, শর্ত নিয়ে আলোচনার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমঝোতা চুক্তির সম্ভাবনা বৃহস্পতিবার: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:৩৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭