ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

ভেজাল ওষুধ বিরোধী অভিযানে ৫,৯৫৭টি মামলা দায়ের করা হয়েছে

অাকাশ জাতীয় ডেস্ক:

ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০১৩ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৫ হাজার ৯৫৭টি মামলা দায়ের করা হয়েছে। সংসদে সরকারি দলের সদস্য সফুরা বেগমের ৭১ বিধিতে জরুরী জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের পক্ষে প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ওষুধ উৎপাদন ও বাজারজাত করার আগে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ওষুধের নমুনা পরীক্ষা-নিরীক্ষা করার পর তা বাজারজাত করার অনুমতি দিয়ে থাকে। ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন ও বিপণনের দায়ে এ পর্যন্ত ১৮টি ফ্যাক্টরী বন্ধ ও ৮৬টি ফ্যাক্টরী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং ৭ কোটি টাকার ওষুধ জব্দ করেছে।

তিনি বলেন, ভেজাল ওষুধ বিরোধী অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসককে সভাপতি করে প্রতি জেলায় একটি করে এ্যাকশন কমিটি গঠন করেছে। এছাড়া ওষুধ প্রশাসন অধিদফতরের জনবল বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার সারাদেশে মডেল ফার্মেসী স্থাপনের উদ্যোগ নিয়েছে। এসব ফার্মেসীতে কোন ভেজাল ওষুধ থাকবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

ভেজাল ওষুধ বিরোধী অভিযানে ৫,৯৫৭টি মামলা দায়ের করা হয়েছে

আপডেট সময় ০৯:৫৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭