ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইঁদুর মারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাট সদর উপজেলার পলিকাদোয়া গ্রামে ইঁদুর মারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাভলী আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার রাতে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের মাবুদ হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী মাবুদ হোসেন জানান, প্রতি রাতে ঘরে রাখা আলু নিয়ে যায় ইঁদুর। এতে বিরক্ত হয়ে সোমবার সন্ধ্যায় বৈদ্যুতিক সংযোগ দিয়ে তারের খোলা অংশ ইঁদুরের গর্তে ঢোকান লাভলী। এ সময় অসাবধানতাবশত খোলা তারে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন।

পরে লাভলীকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়পুরহাট সদর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন জানান, ‘বিষয়টি শুনেছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইঁদুর মারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ নিহত

আপডেট সময় ০২:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭