ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষকদের পিটিয়ে মুক্ত করা হলো অবরুদ্ধ ভিসিকে

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা চালিয়ে অবরুদ্ধ ভিসি অধ্যাপক ড. আবুল কাসেমকে মুক্ত করেছে শিক্ষার্থীদের একটি অংশ। তারা ভিসিপন্থী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এই ঘটনায় অন্তত ৫ জন শিক্ষক আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.হারুন উর-রশিদকে অব্যাহতি দেয়ায় প্রতিবাদে সোমবার বিকাল থেকে শিক্ষকরা ড. আবুল কাসেমকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। সন্ধ্যায় শিক্ষকদের উপর হামলা চালিয়ে তাকে মুক্ত করে শিক্ষার্থীদের ওই অংশটি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেলে ভিসিকে অবরুদ্ধ করে শিক্ষকরা আন্দোলন শুরু করলে সন্ধ্যার পর ভিসিপন্থী হিসেবে পরিচিত অর্ধশতাধিক ছাত্র এসে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা চালায়। মারধোরের পর তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়। এ সময় পাঁচজন শিক্ষক আহত হন। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থীরা এবং ভিসিপন্থী ছাত্ররা মুখোমুখি অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত কোন পরিস্থিতি মোকাবেলা করতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসব বিষযে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.শফিকুল ইসলাম জানান, আমি এ বিষয়ে কিছুই জানি না। একমাস ধরে ক্যাম্পাসের বাইরে রয়েছেন বলে জানান তিনি। ভিসি ড.আবুল কাসেমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে ‍একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিক্ষকদের পিটিয়ে মুক্ত করা হলো অবরুদ্ধ ভিসিকে

আপডেট সময় ১১:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭