ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ার সামরিক অবস্থানে ইসরায়েলের হামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গোলান মালভূমিতে সিরিয়ার একটি সামরিক অবস্থানে ইসরায়েলের সেনারা ট্যাংকের গোলা নিক্ষেপ করেছে। ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফা এই ধরনের হামলা চালালো ইসরায়েল।

ইসরায়েলের সেনারা এক বিবৃতির মাধ্যমে গোলা নিক্ষেপের ঘটনা নিশ্চিত করেছে। তারা দাবি করেছে, সিরিয়ার সেনাদের সামরিক চৌকি নির্মাণের জবাবে গোলাবর্ষণ করা হয়েছে। ইসরায়েল আরো দাবি করছে, এ ধরনের নির্মাণ কাজ ১৯৭৪ সালের চুক্তির লঙ্ঘন।

এর আগে, গতকাল ইসরায়েলি সেনারা গোলান মালভূমির দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত হাদের এলাকায় ট্যাংকের গোলা নিক্ষেপ করে। এ ঘটনার পরও একই ধরনের বিবৃতি দিয়েছে ইসরায়েলি সেনারা।

ইসরায়েল প্রায়ই গোলান মালভূমিতে সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালায় এবং অনেক সময় দাবি করে- সিরীয় সেনাদের হামলার জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে। তবে সিরিয়া বলে আসছে, উগ্র সন্ত্রাসীদের সহায়তার জন্য ইসরায়েলি সেনারা এসব হামলা চালায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিরিয়ার সামরিক অবস্থানে ইসরায়েলের হামলা

আপডেট সময় ০২:৩৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭