ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন মন্ত্রী ফুটবল সংস্কৃতির বন্ধনে আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা সম্পর্ক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীরা একসঙ্গে এগোতে চায় : মোহাম্মদ হাতেম কেবল চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

জাপানে মার্কিন সৈন্যদের জন্য মদ্যপান নিষিদ্ধ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাপানে মোতায়েনরত মার্কিন সৈন্যদের জন্য মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। দেশটির ওকিনাওয়া দ্বীপে এক সৈন্য মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটালে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। রোববার যুক্তরাষ্ট্রের এক মেরিন সেনা মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এমন সময় তার গাড়ি রাস্তার মোড়ে একটি মিনি-ট্রাককে সজোরে ধাক্কা দিলে ট্রাকের চালক (৬১) নিহত হন।

পুলিশ জানায়, ২১ বছর বয়সী ওই সৈন্যের নিঃশ্বাস পরীক্ষা করে দেখা গেছে বৈধ মাত্রার চেয়ে তিনগুণ বেশি অ্যালকহোল তিনি পান করেছেন। দুর্ঘটনার পর বেপরোয়া গাড়ি চালানোর ফলে একজনের মৃত্যুর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। জাপানের মার্কিন বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জাপানে কর্তব্যরত মার্কিন সেনারা এখন থেকে ঘাঁটি বা ঘাঁটির বাইরে কোন স্থানেই মদ পান করতে পারবে না। ওকিনাওয়ায়তেও সৈন্যরা তাদের অফিস ও ঘাঁটির বাইরে যেতে পারবে না।

জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেন, টোকিও মার্কিন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে দেশটিতে কর্তব্যরত মার্কিন সেনাদের শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। দুদেশের মধ্যে যৌথ নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে জাপানে প্রায় ৪৭ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোকে নিয়ে কোহলির সেই সতর্কবার্তা উপেক্ষা করে ফের একই ভুল করছে ফুটবল বিশ্ব!

জাপানে মার্কিন সৈন্যদের জন্য মদ্যপান নিষিদ্ধ

আপডেট সময় ০২:৩৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭