ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

দশ বছর আগের আর এখনকার পুলিশ এক না: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দশ বছর আগের আর এখনকার পুলিশ এক নয়। পুলিশের কথা শুনলেই আমরা আতঙ্কিত হতাম। দূরে সরে দাঁড়াতাম। সেবার জন্যে জনগণের মন জয় করতে পেরেছে। পুলিশ জনগণের আস্থার জায়গায় নিজেদের দাড় করাতে পেরেছে। বুধবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এর প্রমাণ স্বরূপ দেশের পুলিশ বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় দেশের মাদক ব্যবসা বন্ধ, জনগণের জানমালের নিরাপত্তা, জঙ্গি দমনের মতো চ্যালেঞ্জিং কাজ জীবন বাজি রেখে করে চলেছে, যা সত্যিই প্রশংসার দাবিদার।

‘আমাদের দেশ মাদক প্রস্তুত করে না’ বলে নিজের মত প্রকাশ করে তিনি বলেন, ‘মাদক প্রস্তুত করে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার এবং ভারত। এই দুই দেশ থেকে আমাদের দেশে মাদক আসে। আমরা মাদক নির্মূলের জন্য দুই দেশের সঙ্গেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে প্রশাসনিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক দেশ যখন জঙ্গিবাদ দমনে হিমসিম খাচ্ছে, তখন বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে সে জায়গায় পৌঁছাতে পেরেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ঘুরে দাঁড়ানোর ডাক দিয়েছিলেন। আজ বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। জঙ্গিবাদ দমনে এগিয়ে আসছে।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার শফিকুল ইসলাম বিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, রুয়েট উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম বেগ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী ৫ আসনের সাংসদ কাজী আব্দুল ওয়াদুদ দারা, ৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, ৪ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সংরক্ষিত মহিলা আসনের এমপি আক্তার জাহান প্রমুখ বক্তব্য রাখেন। পরে মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দশ বছর আগের আর এখনকার পুলিশ এক না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭