ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ব্রিটিশ পার্লামেন্ট হাউসের ইতিহাসে শীর্ষ পদে প্রথম নারী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ দেশটির সাড়ে ৬শ’ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো হাউস অব লর্ডস-এর নতুন ব্ল্যাক রড হিসেবে শুক্রবার সারাহ ক্লার্কের নিয়োগ অনুমোদন করেছেন। ১৩৬১ সালে সৃষ্টির পর থেকে এ পদে ৬০ জন দায়িত্ব পালন করেন। এদের সকলেই পুরুষ ছিলেন।

ক্লার্ক আগামী বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে এ পদের দায়িত্ব নেবেন। তিনি বর্তমান ব্ল্যাক রড ডেভিড লিকির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। এ বছরের শেষে তিনি এ পদ ছাড়ছেন।

ব্ল্যাক রড হিসেবে ক্লার্কের অন্যতম দায়িত্ব হবে রাণীর পার্লামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য হাউস অব কমন্স থেকে আইনপ্রনেতাদের হাউস অব লর্ডস-এ ডাকা।

ক্লার্ক বর্তমানে বার্ষিক উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপ সংস্থার দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি চারটি অলিম্পিক গেমস, লন্ডন ম্যারাথন ও ইউকে স্পর্টস’র দায়িত্ব পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটিশ পার্লামেন্ট হাউসের ইতিহাসে শীর্ষ পদে প্রথম নারী

আপডেট সময় ০২:৫৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭