ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

রংপুরের হয়ে শনিবার মাঠে নামছেন গেইল-ম্যাককালাম

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের ২০তম ম্যাচে শনিবার মাঠে নামছেন এই ফরম্যাটের ব্যাটিং দানব ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মারকুটে ব্রেন্ডন ম্যাককালাম। তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে খেলতে নামবেন গেইল ও ম্যাককালাম।

কুমিল্লা ও রংপুরের মধ্যে দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এর আগে দুপুর ১টায় দিনের প্রথম ম্যাচে লড়বে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও রানার-আপ রাজশাহী কিংস।

বিপিএলে ইতোমধ্যে ৩টি ম্যাচ খেলেছে রংপুর। মাত্র ১টি জয়ের স্বাদ পায় তারা। রংপুরের প্রথম তিন ম্যাচে ছিলেন না গেইল ও ম্যাককালাম। তবে চতুর্থ ম্যাচ থেকেই দলের হয়ে লড়বেন টি-২০ ফরম্যাটের দুই ব্যাটিং তারকা গেইল ও ম্যাককালাম।

রংপুরের হয়ে খেলার জন্য উদগ্রীব হয়ে আছেন ম্যাককালাম। ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি, ‘তিন ম্যাচে মাত্র একটি জিতেছি আমরা। তবে এটি লম্বা টুর্নামেন্ট। আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা স্থির থাকি, আতঙ্কিত না হই। আমাদের সাপোর্ট স্টাফ খুবই স্থির, অধিনায়কও ঠান্ডা মেজাজের। আমাদের দলটাও দারুণ। তাই ভালো করার সর্বাত্মক চেষ্টাই করবো আমরা।’

টি-২০তে ছক্কার রাজা গেইল। তার ছক্কা দেখার জন্য অধীর আগ্রহে ক্রিকেট প্রেমিরা। ছক্কা দেখার অধীর আগ্রহ ম্যাককালামেরও। তাই তো গেইলের সাথে ব্যাটিং করার সুযোগ পেলে কি করবেন সেই পরিকল্পনাও কষে রেখেছেন তিনি, ‘মাঠের বাইরে আমাদের দারুণ সর্ম্পক। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একসঙ্গে দু’জন খেলেছি। আবার তার সঙ্গে জুটি বাধার দারুণ সুযোগ হয়েছে। টি-টোয়েন্টিতে গেইল বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন। তার সঙ্গে ব্যাটিং উদ্বোধন করতে পারলে দারুণ হবে। হয়তো আমি তাকে স্ট্রাইক দিব আর শুধু ছক্কা মারতে দেখবো।’

সিলেট পর্ব দিয়ে গত ৪ নভেম্বর থেকে শুরু হয় বিপিএল। সিলেট পর্ব শেষে ১১ নভেম্বর থেকে শুরু হয় ঢাকা পর্ব। তবে ঢাকার ম্যাচগুলোতে দর্শকদের সমাগম ছিলোই না, বলতে গেলে। ঢাকা ডায়নামাইটসের ম্যাচে কিছু অংশ ভরেছিলো গ্যালারি। তবে গেইল-ম্যাককালামের ব্যাটিং ঝড় দেখতে গ্যালারি পরিপূর্ণ হয়ে উঠবে এতে কোন সন্দেহ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের হয়ে শনিবার মাঠে নামছেন গেইল-ম্যাককালাম

আপডেট সময় ০৭:২৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭