ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিখোঁজের ২ মাস পর বন্ধুর ঘরে মিলল মরদেহ

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার সুজানগরে নিখোঁজের দুই মাস পর বন্ধু মামুনের ঘরের মেঝের মাটির নিচে মিলল আরেক বন্ধু রবিউল ইসলামের মরদেহ। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে মেঝের মাটির নিচ থেকে নিহত রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামুনকে আটক করা হয়।

সজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক এ তথ্য জানিয়েছেন। নিহত রবিউল স্থানীয় সেলিম রেজা হাবিব ডিগ্র কলেজের বিবিএ দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি মানিক হাট ইউনিয়নের উলাদ গ্রামে।

পুলিশ জানায়, বন্ধু মামুন হোসেনের ঘরের মেঝের মাটিতে নিহত রবিউলকে পুঁতে রাখা হয়েছিল। সেখান থেকে তার মরদহে উদ্ধার করা হয়েছে। আটক মামুন স্থানীয় বাসিন্দা রাজ্জাক শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর নিখোঁজ হন রবিউল ইসলাম। তার পরিবার বিভিন্ন স্থানে খুঁজে হদিস পাচ্ছিল না। এরই মধ্যে রবিউলের পরিবারকে মোবাইল ফোনে কল দিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মামুন হোসেন। কিন্তু রবিউলের পরিবার মুক্তিপণের টাকা দিতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিখোঁজের ২ মাস পর বন্ধুর ঘরে মিলল মরদেহ

আপডেট সময় ০৪:৫৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭