ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাঘা পৌরসভায় এক যুগ পর তফসিল, ২৮ ডিসেম্বর নির্বাচন

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে প্রায় এক যুগ পর প্রজ্ঞাপণ ও তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকতা মুজিবুল আলম। এর আগে যুগ্ম সচিব ফরাদ আহম্মদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তফসিল ঘোষণা করেন।

বাঘা পৌরসভা নির্বাচন সর্বশেষ অনুষ্ঠিত হয় ২০০৬ সালের ২৯ মার্চ। ২০১১ সালের ৩ মে মেয়াদ শেষ হয়েছে। প্রায় এক যুগ পর পৌরসভার তফসিল ঘোষণা হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে আনন্দ উল্লাস শুরু হয়েছে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৫২৫।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকর্তা মুজিবুল আলম বলেন, সিমানা সংক্রান্ত জটিলতার কারণে বাঘা পৌরসভার এতদিন নির্বাচন দেয়া সম্ভব হয়নি। তবে সকল আইনি জটিলতার অবসান শেষে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তফসিল ঘোষণা করা হয়েছে।

বাঘা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ নভেম্বর, যাচাই-বাছাই ২৮ ও ২৯ নভেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহার ৬ ডিসেম্বর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাঘা পৌরসভায় এক যুগ পর তফসিল, ২৮ ডিসেম্বর নির্বাচন

আপডেট সময় ০৪:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭