ঢাকা ০২:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল মেসির গোলে বাংলাদেশের উৎসব পৌঁছে গেল আর্জেন্টিনার সংবাদমাধ্যমে অবরোধ ভেঙে হরমুজ ছাড়ল ইরানি জাহাজ, তেলের দাম কমল ইউরোপে পোশাক রপ্তানির আয় তিন মাসে কমেছে ২০ শতাংশ মোহাম্মদপুরে মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেফতার ৫ সিলেট পৌঁছে শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক

সবাইকে ধন্যবাদ, আপাতত আমরাই পারব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজস্ব শক্তি ও সামর্থ্য দিয়েই আপাতত সংকট মোকাবেলা করতে পারবে বলে ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। অনেক দেশই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার প্রস্তাব দিয়েছে বলে তিনি জানিয়েছেন। যেসব দেশ, সংস্থা ও ব্যক্তি সমবেদনা জানিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন জাওয়াদ জারিফ।

ওই সব দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ (মঙ্গলবার) সকালে এক টুইট বার্তায় এসব কথা বলেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেন, বর্তমানে আমাদের নিজেদের যে সামর্থ্য রয়েছে তা দিয়েই সংকট নিয়ন্ত্রণ করতে পারব।

ইরানের পশ্চিমাঞ্চলে রোববার রাতের ভূমিকম্পে এ পর্যন্ত ৪১৩ জন নিহত ও সাত হাজার ৩৭০ জন আহত হয়েছে। মূল ভূমিকম্পের পর গত দুই দিনে সেখানে ১৯৩ বার কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পরপরই বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও শীর্ষস্থানীয় নেতারা ‌ইরানের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন। অনেকেই ইরানি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেছেন।

ইরানের সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানগুলো দ্রুতগতিতে ত্রাণ তৎপরতা চালাচ্ছে। অনেক আতঙ্কগ্রস্ত মানুষ এখনও ঘরের বাইরে অবস্থান করছেন। তাদের জন্য মানসম্পন্ন তাবুর ব্যবস্থা করা হয়েছে। পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও পুরোপুরি সচল করার ব্যবস্থা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল

সবাইকে ধন্যবাদ, আপাতত আমরাই পারব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭