ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশে হাসপাতাল বসাবে ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের সেনা ও উগ্রবাদী বৌদ্ধদের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের মানবিক সহায়তা দেয়ার জন্য একটি হাসপাতাল স্থাপন করবে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। তবে, কবে নাগাদ এর কার্যক্রম শুরু হবে তা জানা যায় নি।

বাংলাদেশে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি হাসান এসফান্দিয়ার রোববার জানান একথা জানান। তিনি জানিয়েছেন, তারা রোহিঙ্গা উদ্বাস্তুদের মাঝে চিনি, রান্নার তেল এবং চা-সহ নানারকম ত্রাণ সামগ্রী বিরতণ করেছেন। এর আগে, ইরান কয়েক দফায় বিমানে করে বিপুল পরিমাণ কম্বল, খাদ্যসামগ্রী ও জরুরি পণ্য এবং ওষুধ পাঠিয়েছে ইরান।

গত ২৫ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী তাদের ক্যাম্পে হামলার অজুহাত তুলে রোহিঙ্গা মুসলমানদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ ও নির্যাতন শুরু করে। সেনাদের সঙ্গে যোগ দেয় উগ্রবাদী বৌদ্ধরা। নির্যাতনের মুখে টিকতে না পেরে নিজেদের ভিটে-মাটি ছেড়ে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে ছয় লাখের বেশি মানুষ।

তবে দুঃখজনক হচ্ছে, এত হত্যা-নির্যাতনের মুখেও মিয়ানমারের নেত্রী অং সান সুচি এসব বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেন নি বরং তিনি সেনাদের পক্ষে সাফাই গেয়েছেন এবং রাখাইন রাজ্যে কোনো সহিংসতা হয় নি বলে দাবি করে আসছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশে হাসপাতাল বসাবে ইরান

আপডেট সময় ১১:৩৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭