ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৮৬ হাজার টাকার জালনোটসহ বরগুনায় গ্রেপ্তার এক

অাকাশ জাতীয় ডেস্ক:

৮৬ হাজার টাকার জালনোটসহ বরগুনায় সোহেল গাজী নামের একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্ততে শনিবার রাত ১১টার দিকে বরগুনার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় লবনগোলা গ্রামের মোঃ কনু এর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের রোজমহল গ্রামের মৃত লেহাজ উদ্দীন গাজীর ছেলে।

বরগুনার ডিবি পুলিশের ভাপরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বড় লবনগোলা গ্রামের আবদুল মজিদ এর ছেলে মোঃ কনু এর বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কনু পালিয়ে গেলেও সোহেলকে এক হাজার টাকার ৮৬টি জালনোটসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, এর আগে ২০১৬ সালে জালনোটসহ গ্রেপ্তার হয়েছিল সোহেল। তখন জেলখানায় কনুর সাথে তার পরিচয় হয়। পরে জেল থেকে বেড়িয়ে কনু এবং সোহেল দু’জনে মিলে পুনরায় জাল টাকার ব্যবসা শুরু করেন। এরপর থেকেই জাল টাকা ছড়িয়ে দেয়ার জন্য তাদের নিয়মিত যোগাযোগ ছিল। আর এ কারণেই শনিবার সোহেল কনুর বাড়িতে যান।

এ বিষয়ে বরগুনা সদর থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান বলেন, এ ঘটনায় সোহলেকে এক নম্বর এবং কনুকে দু’নস্বর আসামি করে বরগুনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত সোহেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আর কনুকে গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৮৬ হাজার টাকার জালনোটসহ বরগুনায় গ্রেপ্তার এক

আপডেট সময় ১০:০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭