ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

আমন চাষে বাম্পার ফলন, কৃষক ব্যস্ত ধান গোছাতে

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের ঝিকরগাছা উপজেলায় আমন চাষে বাম্পার ফলন হয়েছে। ফসল ঘরে তুলতে দিনরাত মাঠে পরিশ্রম করছে কৃষক। অনুকূল আবহাওয়া, পোকার আক্রমণ ও রোগ বালাই কম থাকায় অন্য বছরের তুলনায় ফলনও বেশী হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের হিসাব মতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৭ হাজার ৫৬০ হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষ হয়েছে। মোট আমন চাষ হয়েছে ১৮ হাজার ১৫৫ হেক্টর। চলতি বছরে কৃষকরা উচ্চ ফলনশীল স্বর্ণা , ব্রিধান-৪৯, হজ্র, বিনাধান-৭ ধান বেশী চাষ করেছে। প্রতিটি জাতের ধানে ফলনের লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে কৃষকরা আশাবাদী। তবে কৃষকের উঠানে এই ধান উঠলে কাঙ্খিত দাম পেলে নবান্নের প্রকৃত আনন্দে মেতে উঠবেন কৃষক এমনটিই আশা করছেন অনেকেই।

সরেজমিনে কথা হয়, উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের কৃষক শিমুল কবীর, সুলতান আহমেদ, অহেদ আলী, আনোয়ার হোসেন, রেজাউল ইসলাম, বাবুল আক্তার, জাকির হোসেন, ফজর আলী, আবু তালেব, আহম্মদ আলীর সাথে। তারা সকলেই চলতি মৌসুমে ধানের ফলনে ব্যাপক খুশি। তারা জানান, প্রতি বিঘা রোপা আমন ধান চাষে বোরো ধান চাষের চেয়ে খরচ অনেক কম। তাছাড়া এবছর আবহাওয়া অনুকূলে থাকায় রাসায়নিক সার কম লেগেছে। পোকার আক্রমণ ও রোগ বালাই অনেক কম। তবে বাজারে ধানের মূল্যে বর্তমান সময়ের মত থাকলে কৃষকদের শত কষ্টের শেষে মুখে হাসি থাকবে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার দীপংকর দাস জানান, ফলনে বাম্পার হয়েছে। ফলন আসার সময় ঝড় বৃষ্টি কিছুটা ক্ষতি করেছে। তারপরও অন্য বছরের তুলনায় এবার উৎপাদন বাড়ছে।

এদিকে এলাকা ঘুরে দেখা গেছে, আমন ধান ঘরে তোলার জন্য কৃষক দিনরাত মাঠে পরিশ্রম করছে। ধান কাটা, বাঁধা ও বাড়ি নিয়ে কাজে সকল কৃষক-কৃষাণী ব্যস্ত সময় পার করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

আমন চাষে বাম্পার ফলন, কৃষক ব্যস্ত ধান গোছাতে

আপডেট সময় ০২:২২:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭