ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে গবেষণার সমন্বয় ঘটাতে হবে: ড. শিরীন শারমিন

অাকাশ নিউজ ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, টেকসই উন্নয়ন কর্মকাণ্ডের সাথে গবেষণা ও নতুন উদ্ভাবনের সমন্বয় ঘটাতে হবে। পাশাপাশি গবেষণা কার্যক্রম বাড়াতে হবে। এজন্য সরকার এবং বেসরকারি পর্যায়ে যৌথভাবে কাজ করা জরুরী।মঙ্গলবার রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে ‘ইইউ দিগন্ত ২০২০:বাংলাদেশের জন্য সুযোগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন,দিগন্ত ২০২০ কর্মসূচি ২০১৪ সাল থেকে শুরু হয়েছে যা ২০২০ সাল পর্যন্ত চলবে। ইতোমধ্যে অনেক সময় পেরিয়ে গেছে। এখনও আমাদের এই কর্মসূচির আওতায় জলবায়ু পরিবর্তন,তথ্য প্রযুক্তি,পরিবেশ সম্মত জ্বালানী,ঔষধ শিল্প,সমুদ্র অর্থনীতি এবং সফটওয়ার শিল্প খাতে যৌথ গবেষণা কর্মকান্ড করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় লবনাক্ততার প্রভাব মোকাবেলায় কৃষিখাতে গবেষণা ও নতুন উদ্ভাবন নিয়ে কাজ করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এমন গবেষণা দেশের জন্য সুফল বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশের গবেষক ও উদ্ভাবকদের এগিয়ে আসার আহবান জানান। এছাড়া যৌথ উদ্যোগের গবেষণা কর্ম একটি নতুন পদক্ষেপ যা থেকে অনেক শেখার সুযোগ রয়েছে।

এমসিসিআইয়ের সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন,ইউরোপিয়ান ইউনিয়নের হেড অব ডেলিগেশন পিয়েরে মাইদু প্রমূখ বক্তব্য রাখেন। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) সেমিনারের আয়োজন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে গবেষণার সমন্বয় ঘটাতে হবে: ড. শিরীন শারমিন

আপডেট সময় ১২:১৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭