ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে সেফটি ট্যাংকে পড়ে শিশু শিক্ষার্থী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর তানোর কলমা ইউনিয়নের বনগাঁ চকরহমত উচ্চবিদ্যালয়ের সেফটি ট্যাংকে পড়ে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই শিক্ষার্থী আহত হয়েছে।

নিহত শিশু মৌয়তি হেমরম (৬) শালবাড়ি সল্লাপাড়ার গ্রামের বদুরায় হেমরমের মেয়ে। আহত দুই শিক্ষার্থী হলেন, একই গ্রামের ডুলু সরেনের ছেলে মিঠুন সরেন (৭) ও জামিন হাসদার মেয়ে সারতী হাসদা (৬)। তারা সকলেই বনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম। তিনি জানান, চোরখৈর পর্যন্ত পাকা রাস্তার কাজে ব্যবহারের জন্য বিদ্যালয়ের বাথরুমের সেফটি ট্যাংকির উপর এক ট্রাক বালি রাখা হয়। শনিবার দুপুর পৌনে বারোটার দিকে স্কুল ছুটি হলে ওই তিন শিক্ষার্থী বাথরুমের সেফটি ট্যাংকির উপর রাখা বালির উপর খেলতে থাকে। এ সময় বালির চাপে সেফটি ট্যাংকের ঢাকনা ভেঙে ট্যাংক এর মধ্যে তারা পড়ে যায়।

বিষয়টি দেখতে পেয়ে বনগাঁ উচ্চবিদ্যালয়ের স্কুলশিক্ষক ও গ্রামবাসী উদ্ধারকালে ঘটনাস্থলেই মৌয়তি হেমরম মারা যায়। অপর দুই শিশু মিঠুন ও আরতীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে সেফটি ট্যাংকে পড়ে শিশু শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০২:১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭