ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মিশরে অ্যারাইভাল ভিসা পাবে না কাতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিশর জানিয়েছে, তারা কাতারের নাগরিকদের জন্যে অ্যারাইভাল ভিসা বাতিল করতে যাচ্ছে। কাতারের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগের কারণে চার আরব দেশ ও দোহারের মধ্যে বিরোধের প্রেক্ষাপটে মিশর এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আবু জায়িদ জানান, তবে মিশরীয় দম্পতি বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা টুরিস্ট ভিসা পাবে তারা এই পদক্ষেপের আওতায় পড়বে না। খবর এএফপি’র। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌক্রি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-সাবাহ’র সঙ্গে সাক্ষাতের পর সোমবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়। উল্লেখ্য, আল-সাবাহ এ বিরোধ নিরসনে মধ্যস্থতা করার চেষ্টা করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শৌক্রি জোর দিয়ে বলেছেন যে নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেতে কাতারকে অবশ্যই সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশের দাবি পূরণ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোহায় পৌঁছাল ইরানি প্রতিনিধিদল: নতুন করে আলোচনার সম্ভাবনা

মিশরে অ্যারাইভাল ভিসা পাবে না কাতার

আপডেট সময় ০৫:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭