ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় বাবার ৬ মাসের কারাদণ্ড বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী

ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড পাচ্ছেন শিক্ষামন্ত্রী

অাকাশ নিউজ ডেস্ক:

শিক্ষাক্ষেত্রে ‘অবদানের স্বীকৃতি হিসেবে’ এ বছরের ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।ভারতের মুম্বাইয়ে আগামী ২৩ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠেয় ষষ্ঠ ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসে নাহিদকে এই পুরস্কার দেওয়া হবে বলে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাতে বলা হয়, শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে ‘ব্যক্তিগত ক্যাটাগরিতে’ শিক্ষামন্ত্রী এই পুরস্কার পাচ্ছেন।

“ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের জুরি ও কাউন্সিল অব বোর্ড মেম্বার্স আগামী ২৩ নভেম্বর শিক্ষামন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেবেন। অ্যাওয়ার্ড হিসেবে একটি ট্রফি ও সাইটেশন দেওয়া হবে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপুল সংখ্যক মানুষের জীবন পরিবর্তনে ভূমিকা রাখা এবং সামাজিক মূল্যবোধ পরিবর্তনে অবদান রাখতে সক্ষম ব্যক্তিদের এ পুরস্কার দেওয়া হয়।
শিক্ষামন্ত্রীকে পাঠানো এক চিঠিতে ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের অ্যাওয়ার্ডস অ্যান্ড অ্যাকাডেমিক কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড স্মিথ বলেন, “শিক্ষাক্ষেত্রে আপনার নেতৃত্ব ও অবদান সুপরিচিত। এক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ ও আইকনিক ব্যক্তিত্ব।”

নাহিদকে ‘পরিবর্তনে বিশ্বাসী একজন রোল মডেল’ হিসেবে বর্ণনা করে স্মিথ লিখেছেন, এ পুরস্কারের লক্ষ্য হচ্ছে সেরাদের মধ্যে সেরা নির্বাচন করা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই

ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড পাচ্ছেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭