ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার: প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর,এসপিসহ আহত ৩০ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকতো না: ট্রাম্প বেনজীরকে দেশে ফিরিয়ে আনার কাজ চলমান: উপদেষ্টা জাহেদ পরীমনিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে সেই এডিসি সাকলায়েনকে :স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে হামলা বরদাশত করা হবে না: ইরান বাংলাদেশের বিমান খাতে কাজ করতে আগ্রহী সুইজারল্যান্ড রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী শিগগিরই শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীকে বিদায় জানাতে গিয়ে খাদে মাইক্রোবাস, নিহত নারী, আহত ৮

ছেলেকে শীঘ্রই ক্ষমতা দিয়ে দেবেন সৌদি বাদশাহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজ শীঘ্রই দেশ পরিচালনার ভার নিজের ছেলে যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের কাছে হস্তান্তর করবেন বলে খবর বের হয়েছে। যুবরাজ মুহাম্মাদ চলতি সপ্তাহে রাজপরিবারের বেশ কয়েকজন প্রিন্স ও বর্তমান এবং সাবেক মন্ত্রীকে দুর্নীতির দায়ে আটক করার পর এ খবর বের হলো।

আরব বিশ্বের অনলাইন নিউজ পোর্টাল ও মতামত বিষয়ক ওয়বেসাইট রাই-আল-ইয়াউম গতকাল বুধবার (৮ নভেম্বর) খবর দিয়েছে, আগামী দুই রাতের মধ্যে রাজা সালমান তার সিদ্ধান্ত ঘোষণা করবেন।

গতকাল দিনের প্রথম দিকে সৌদি আরবের টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়া এক টুইটার বার্তায় এ বিষয়ে খবর জানিয়েছিল কিন্তু কিছুক্ষণ পর তা প্রত্যাহার করা হয়। এ ঘটনার পর থেকে বিশেষজ্ঞরা মনে করছেন, আকস্মিকভাবে ক্ষমতা হস্তান্তর করলে জনগণের মাঝে কেমন প্রতিক্রিয়া হতে পারে -এ ধরনের খবর প্রচার করে সৌদি সরকার তা বোঝার চেষ্টা করছে।

যুবরাজ মুহাম্মাদের ক্ষমতায় যাওয়ার পথে অনেক প্রতিদ্বন্দ্বী রয়েছে; সাম্প্রতিক আটক অভিযানের মাধ্যমে সে পথ সহজ করা হয়েছে বলেও মনে করা হচ্ছে। ১৯৩২ সালে সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে দেশটিতে রাজতন্ত্রের আদলে পারিবারিক স্বৈর-শাসন ব্যবস্থা চালু রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার: প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর,এসপিসহ আহত ৩০

ছেলেকে শীঘ্রই ক্ষমতা দিয়ে দেবেন সৌদি বাদশাহ

আপডেট সময় ১০:৫৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭